দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পাঁচ ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহন থেকে নয়টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে পাঁচ ট্রাক চালকের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করা হয়। এতে মোট এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে অভিযানের সময় ট্রাকে ব্যবহৃত নয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শুভাগত সরকার বর্ণ, যিনি শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সুশীল কুমার দাস বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই